সিলেট | |
প্রকাশিত: 3:31 PM, October 24, 2020
প্রভাতবেলা প্রতিবেদক ▶
সাবেক ছাত্র শিবির নেতা মিছবাহুল ইসলাম চৌধুরী আর নেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
৯০ দশকের তুখোড় এই ছাত্রনেতা ইসলামী ছাত্র শিবির, মদন মোহন কলেজ শাখার সভাপতি ছিলেন।
৫০ ছুঁই ছুঁই বয়সে পরপারে পাড়ি জমালেন সদা হাস্যোজ্জ্বল অমায়িক চরিত্রের এই মানুষ। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভার্থী রেখে গেছেন।
মদন মোহন কলেজ ক্যাম্পাসের অতি পরিচিত মুখ মিছবাহ সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় বসবাস করতেন । তাঁর গ্রামের বাড়ী কানাইঘাট উপজেলার দর্পণনগর গ্রামে । দীর্ঘদিন তিনি যুক্তরাজ্যেও ছিলেন ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি