সিলেট | |
প্রকাশিত: 7:05 PM, December 24, 2020
প্রভাতবেলা ডেস্ক:
ধামরাইয়ে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তার নাম আবির হাসান (২৫)। নিহত পুলিশ সদস্য মানিকগঞ্জ সদর থানায় গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ে।
বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকার ইফাদ অটো কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিকেলে ধামরাইয়ের নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মানিকগঞ্জে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হন তিনি। এসময় পেছন দিক থেকে আসা বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোলরা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম বলেন, ঘাতক পিকআপ ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি