সিলেট | |
প্রকাশিত: 12:18 PM, April 4, 2024
বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যায় রাজারহাট উপজেলার নাজিমখান থেকে নবজাতক শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনা বাবা হাবিবুর রহমান জানতে পেরে বুধবার (৩ এপ্রিল) দুপুরের দিকে নবজাতক সন্তানকে ফিরিয়ে পেতে উলিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানা পুলিশের একটি দল পার্শ্ববর্তী রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের রামশিং মুন্সিপাড়া এলাকার নিঃসন্তান দম্পতি সেলিনা বেগমের কাছ থেকে নবজাতক শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়।
এ সময় জানা যায়, এক লাখ টাকায় নবজাতককে কিনে নিয়েছেন তারা। পরে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে নবজাতককে উদ্ধার করে তার প্রকৃত পিতা-মাতার কাছে ফিরিয়ে দেয় পুলিশ।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে উদ্ধারের পর পারভীন বেগম কান্নায় ভেঙে পড়েন। অন্যদিকে সন্তানকে ফিরে পেয়ে আনন্দিত তার বাবাসহ তাদের আত্মীয় স্বজনেরা। এছাড়াও তাদের স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের বিবাদ ছিল। সেটিও মীমাংসা করে দেওয়া হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি