সিরাজগঞ্জে গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: 2:53 PM, January 28, 2021

সিরাজগঞ্জে গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু

প্রভাতবেলা ডেস্ক:

সিরাজগঞ্জের এনায়েতপুরে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে এক গৃহপরিচারিকার মৃত্যু হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে এনায়েতপুর গ্রামের তাঁত ব্যবসায়ী আফসার তালুকদারের বাড়ীতে এ ঘটনা ঘটে।

নিহত পরিছন নেছা (৫৫) থানার আড়কান্দি গ্রামের মৃত আয়নাল হকের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে ঐ বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।

এনায়েতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দারেশ আলী জানান, পরিছন নেছা ৩/৪ বছর ধরে তাঁত ব্যবসায়ী আফসার আলীর বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন। বুধবার সন্ধ্যায় তিনি রহস্যজনক ভাবে ছাদ থেকে পড়ে যান। তখন গুরুতর আহত হলে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার্ড করেন চিকিৎসকরা। ঢাকায় নেয়ার পথে রাতে মারা যান তিনি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনার প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হবে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ