সিলেট ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
সিলেটের মোগলাবাজার থানাধীন কুচাই এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় ১২ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি, কার্ড, খাতা, নগদ টাকা ও দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শুক্রবার (৯ এপ্রিল) সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্লাহ তাহের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাত ৮ টার দিকে কুচাইয়ের ইস্রাব আলি হাই স্কুল এন্ড কলেজ এর খেলার মাঠের পূর্ব পাশে হায়দার মিয়ার নির্মাণাধীন খালি টিনশেড ঘরের রুমের ভিতরে জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত এসব জুয়াড়িদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি