সিলেটের দক্ষিন সুরমা থেকে ১৪ রোহিঙ্গা আটক

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০

সিলেটের দক্ষিন সুরমা থেকে ১৪ রোহিঙ্গা আটক

প্রভাতবেলা ডেস্ক:

সিলেট নগরীর হুমায়ুন রশীদ চত্বর এলাকা থেকে দুই মানব পাচারকারী ও ১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব-৯। রোববার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় সিলেটের দক্ষিণ সুরমা এলাকার হুমায়ুন রশীদ চত্বর থেকে তাদের আটক করা হয়। বর্তমানে তারা র‌্যাবের হেফাজতে রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর এএসপি এ কে এম কামরুজ্জামান।

তিনি জানান, গোপন সূত্রের ভিত্তিতে রোববার ভোর সাড়ে ৬টায় দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর থেকে দুই মানবপাচারকারী ও ১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব-৯ এর একটি দল। এসময় তাদের কাছ থেকে ভারত রোহিঙ্গা ক্যাম্পের ৪টি আইডি কার্ড জব্দ করা হয়।

এএসপি কামরুজ্জামান বলেন- প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রোহিঙ্গারা ভারত থেকে সিলেট সীমান্ত দিয়ে প্রবেশ করেছে। তাদের উদ্দেশ্য ছিলো কক্সবাজারস্থ উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যাওয়া।

বর্তমানে দুই মানব পাচারকারী ও ১৪ জন রোহিঙ্গা র‌্যাবের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রোহিঙ্গাদের নিজ ক্যাম্পে এবং দুই মানব পাচারকারীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ