সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
করোনা ভাইরাস মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখা ও ঘরে অবস্থান নিশ্চিত করতে বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে সিলেটের রাস্তায় সব ধরনের চলাচল নিয়ন্ত্রণ করছে টহল পুলিশ। সেইসঙ্গে মাঠে নেমেছে সেনাবাহিনীও। আর তাতে করে কোলাহলে পূর্ণ সিলেটের রাস্তাঘাট এখন ফাঁকা, বিপনী বিতান বন্ধ, চারিদিকে পিনপতন নীরবতা। বিপরীতে বাসাবাড়ির ভেতরে চলছে মানুষের গৃহবন্দিত্বের দিনরাত্রি।
গতকাল বুধবার চিত্র কিছুটা ঢিলেঢালা দেখা গেলেও বৃহস্পতিবার সকাল থেকে প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় থাকতে দেয়া হচ্ছে না। কেউ বের হলেই পুলিশের জেরার মুখে পড়তে হচ্ছে। তবে জরুরি সেবাগুলো এই বিধিনিষেধের আওতামুক্ত রয়েছে।
এমন পরিস্থিতিতে সিলেটের বন্দর বাজার এলাকায় এক পথচারীর ভাষ্য ‘করোনা ভাইরাস ঠেকাতে সরকার যে পদক্ষেপ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। মাঠে সেনাবাহিনী নামানোয় আমাদের মতো সাধারণ মানুষ একটু আসার আলো দেখতে পাচ্ছি। আমাদের আসলে নিজ নিজ উদ্যোগেই বাসায় থাকা উচিৎ। কিন্তু মাঝেমধ্যে বের হতে হচ্ছে খাবারের জন্য। কী করবো বলেন, কিছু খেয়েতো বেঁচে থাকতে হবে।’
সিলেট নগরীর কোর্ট পয়েন্ট, জেলরোড, জিন্দাবাজার, আম্বরখানাসহ গুরুত্বপূর্ণ সব পয়েন্ট ঘুরে দেখা গেছে, পুলিশের পাশাপাশি সেনা টহল জোরদার হয়েছে, জনগণকে সচেতন করতে চলছে সেনাবাহিনীর প্রচারনা, তারা জরুরী প্রয়োজন ছাড়া জনসাধারণকে বাইরে বেরুতে মানা করছেন, পাশাপাশি করোনা প্রতিরোধে করণীয় সম্পর্কে প্রচার চালাচ্ছেন ।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি