সিলেট ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটের শাহপরাণ (রহ:) থানা এলাকার বটেশ্বর থেকে পবিত্র ঘোষ (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে বটেশ্বর গইলা এলাকার একটি ভাড়া বাসা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম চৌধুরী।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহের জেরে পবিত্র ঘোষ আত্মহত্যা করেছেন। পবিত্র ঘোষ সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও গ্রামের মৃত খোকা ঘোষের ছেলে। তিনি বটেশ্বর গইলা এলাকার একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পবিত্র ঘোষ ও তার স্ত্রী সুচন্দ্রা ঘোষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে পবিত্র ঘোষ একটি কক্ষে ঢুকে দরজা লাগিয়ে দেন। এর ৩০-৪০ মিনিট পর কোনো সাড়া শব্দ না পেয়ে রুমে গিয়ে দেখা যায় সিলিং ফ্যানের সাথে লুঙ্গি পেঁচানো অবস্থায় পবিত্র ঘোষের লাশ ঝুলছে। খবর পেয়ে রাত ২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার এবং ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি