সিলেটের শাহপরান থেকে ভারতীয় ঔষধসহ গ্রেফতার ১

প্রকাশিত: 2:34 PM, August 13, 2020

সিলেটের শাহপরান থেকে ভারতীয় ঔষধসহ গ্রেফতার ১

প্রভাতবেলা ডেস্ক:

সিলেটের শাহপরাণ (রহঃ) থানা এলাকার সুরমা গেইট থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ঔষধসহ এক পেশাদার চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

বুধবার (১২ আগস্ট) রাত ৯টা ৪০ মিনিটে শাহপরাণ থানাধীন সুরমা গেইট এলাকা থেকে ১ লাখ ২৬ হাজার পিস ডাইক্লো-এম, ৭ হাজার ৯শত ৫০ পিস বেটনোভেট সি স্ক্রিন ক্রীম, ১টি পিকআপ এবং ১টি প্রাইভেটকারসহ জিয়াউর রহমান (৩৪) নামের এক চোরাকারবারিকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত জিয়াউর রহমান (৩৪) সিলেটের জৈন্তাপুর উপজেলার হেমু-বাটপাড়া গ্রামের আব্দুল হকের ছেলে।

জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে শুল্ক ফাঁকি দিয়ে পণ্যে চোরাই পথে দেশে আনায় র‌্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে এসএমপির শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ