সিলেটের শেখঘাটে ২ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রকাশিত: 3:04 PM, February 4, 2021

সিলেটের শেখঘাটে ২ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রভাতবেলা ডেস্ক:

সিলেট নগরীর শেখঘাট এলাকা থেকে ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। বুধবার (৩ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে র‌্যাব।

পরে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- এসএমপির কোতয়ালী থানার তোপখানা এলাকার মৃত আকরাম আলীর ছেলে রুবেল আহম্মেদ (৩০) ও একই এলাকার ইদ্রিস আলীর ছেলে রুবেল আলী (২২)।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর এএসপি (মিডিয়া) ওবাইন।

সর্বশেষ সংবাদ