সিলেটের সাদাটিকর থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, মে ১৯, ২০২০

সিলেটের সাদাটিকর থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ২

 

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেটের শাহপরান থানা এলাকা থেকে ১৩৮৮ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

গতকাল সোমবার (১৮ মে) বিকেলে শাহপরান (রহ:) থানার পূর্ব সাদাটিকর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত মো. হারেছ (৩৫) সিলেটের জকিগঞ্জের শাহবাগ থানার প্রয়াত আব্দুল সাত্তারের ছেলে ও বিল্লাল আহমদ (৪৩) একই উপজেলার শাহজালালপুর গ্রামের মৈয়ব আলীর ছেলে।

র‍্যাব জানায়, আটককৃতদের এসএমপি’র শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ