সিলেটে কখন, কোথায় ঈদের জামাত

প্রকাশিত: 4:33 PM, July 31, 2020

সিলেটে কখন, কোথায় ঈদের জামাত

প্রভাতবেলা প্রতিবেদক:

আগামীকাল পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।  তবে করোনা ভাইরাসের কারণে ঈদ উল ফিতরের মতো  সিলেটে এবারও খোলা মাঠে কিংবা ঈদগাহে ঈদের জামাত হবে না।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশনের সিলেটের পরিচালক ফরিদ উদ্দিন আহমদ।

তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে এবারও দেশের কোথাও খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। ঈদের জামাতে মুসল্লিদের নিজস্ব জায়নামাজ নিয়ে মাস্ক পরে মসজিদে যেতে হবে।

তিনি আরও বলেন, হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আর হযরত গাজী বুরহান উদ্দিন (রহ.) মাজার মসজিদে সকাল ৯টায় ঈদের জামাত হবে।

এছাড়া নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদুল আজহার তিনটি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা এবং সাড়ে ৯টায় এই জামাতগুলো অনুষ্ঠিত হবে। অন্যদিকে কোর্ট পয়েন্টের কালেক্টরেট জামে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে চারটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টা প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এরপর ৮টা, ৯টা ও ১০টায় শেষ জামাত অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন  সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন

তিনি আরও জানান, সিলেট কেন্দ্রীয় জামে মসজিদে (বন্দরবাজার জামে মসজিদ) ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এছাড়া সিলেটের সবগুলো পাড়া-মহল্লার জামে মসজিদে ঈদুল আজহার জামাত নিজেদের সুবিধা অনুযায়ী অনুষ্ঠিত হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ