সিলেট | |
প্রকাশিত: 11:59 AM, July 23, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেট বিভাগে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। থেমে নেই করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুর মিছিলও। গেল ৪ এপ্রিল বিভাগের প্রথম রোগী হিসেবে মৌলভীবাজারের রাজনগরে এক ব্যবসায়ী মারা যান। যদিও তার করোনা শনাক্তের রিপোর্ট এসেছিল ৫ এপ্রিল। এরপর থেকে প্রতিদিন বাড়ছে মৃত্যুর সংখ্যা।
সবশেষ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১২৫ জন। এরমধ্যে সিলেট জেলায় ৯২, সুনামগঞ্জে ১৩, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজারে ১০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
অর্থাৎ গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। তিনি সিলেট জেলার বাসিন্দা।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে সিলেটে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগী সংখ্যা। গত ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর প্রতিদিনই বাড়ছে রোগী।
এদিকে, বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১৪১ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩ হাজার ৭৮৭ জন, সুনামগঞ্জে ১ হাজার ৩৬৫, হবিগঞ্জে ১ হাজার ৯১ এবং মৌলভীবাজারে ৮৯৮ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে সিলেট বিভাগে প্রতিদিনই বাড়ছে সুস্থ রোগী সংখ্যা। গত ২৭ এপ্রিল বিভাগে প্রথম সুনামগঞ্জে দুই রোগী করোনাভাইরাস জয় করে বাড়ি ফেরেন। এরপর প্রতিদিন বিভাগের বিভিন্ন জেলার রোগীরা করোনা জয় করে বাড়ি ফিরছেন।
সবশেষ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর পর্যন্ত সিলেট বিভাগের ২ হাজার ৯৫৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ৯৫২, সুনামগঞ্জে ১ হাজার ২৪, হবিগঞ্জে ৫১৫, মৌলভীবাজারে ৪৬২ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি