সিলেট ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
“বঙ্গবন্ধুর অবদান কৃষিবিদ ক্লাস ওয়ান” শ্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু করে র্যালিটি সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে। কেআইবি (কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ) সিলেট চ্যাপ্টারের সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ মুজিবুর রহমান এবং কেআইবি সিলেট চ্যাপ্টারের সভাপতি কৃষিবিদ মোঃ সাজিদুল ইসলামের নেতৃত্বে র্যালিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা এবং সিলেট অঞ্চলে কর্মরত বিভিন্ন পর্যায়ের কৃষিবিদবৃন্দ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে কৃষিবিদ দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা বলেন, কৃষি নির্ভর বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে কৃষির গুরুত্ব অপরিসীম। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সমন্বিত, আন্তরিক এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এসময় তাঁরা বলেন, কৃষি উন্নয়নের দ্বারাই ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।
উল্লেখ্য, ১৯৭৩ সালের এই দিনে মেধাবী ছাত্র-ছাত্রীদের কৃষি শিক্ষায় আকৃষ্ট করে আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষে বঙ্গবন্ধু কৃষিবিদদের প্রথম শ্রেণির পদমর্যাদা প্রদান করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি