সিলেট | |
প্রকাশিত: 6:45 PM, November 21, 2023
নিহত যুবকের নাম সিতেশ চন্দ গোপ (৪০)। তিনি হবিগঞ্জ সদরের ৮ নং ওয়ার্ডের ঘোষপাড়া গ্রামের রাখাল চন্দ গোপের ছেলে।
মৃতদেহের একটি হাত নেই। সেটি শিয়াল খেয়ে ফেলেছে বলে স্থানীয়দের বক্তব্য। আর মরদেহের পাশ থেকে একটি ছুরি ও রক্তমাখা শার্ট উদ্ধার করেছে পুলিশ।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সিপন। তিনি বলেন- নিহতের বড় ভাই গোপেশ চন্দ গোপ লাশের পরিচয় শনাক্ত করেছেন।
গোপেশের বরাত দিয়ে পুলিশ জানায়- কয়েকদিন আগে সিতেশ চন্দ তার স্ত্রীকে নিয়ে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে আসেন এবং সেখানে তিনি তার স্ত্রীকে ভর্তি করান। মঙ্গলবার রাতে তার একটি সন্তান জন্মগ্রহণ করে। কিন্তু রবিবার (১৯ নভেম্বর) থেকে সিতেশ নিখোঁজ রয়েছেন। সোমবার তার পরিবারের পক্ষ থেকে জালালবাদ থানায় একটি জিডি করা হয়।
এদিকে, মঙ্গলবার বেলা ২টার দিকে স্থানীয়রা পাঠানটুলা গুয়াবাড়ি এলাকার আলী বাহার চা বাগানের কাটাটিলায় একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে এয়ারপোর্ট থানাপুলিশ এসে লাশ উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করা হয়।
ওসি মঈন উদ্দিন সিপন বলেন- প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। মরদেহে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আমরা বিষয়টা খতিয়ে দেখছি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি