সিলেটে ট্রাষ্ট ব্যাংকের ২৩৩তম বুথ উদ্বোধন

প্রকাশিত: 7:40 PM, January 26, 2020

সিলেটে ট্রাষ্ট ব্যাংকের ২৩৩তম বুথ  উদ্বোধন

 

প্রভাতবেলা ডেস্ক:

 

সিলেটের “জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে স্থাপিত ট্রাষ্ট ব্যাংক লিমিটেডের ২৩৩তম বুথের শুভ উদ্ধোধন করা হয়েছে।

 

 

রোববার (২৬ জানুয়ারি) দুপুর ১টায় বুথের উদ্বোধন করেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবেদ হোসেন।

 

 

উদ্ধোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক মোঃ তারেক আজাদ এবং ট্রাষ্ট ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট কর্পোরেট শাখার হেড অব ব্রাঞ্চ মোঃ মাসুদ চৌধুরীসহ জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের সিনিয়র শিক্ষকবৃন্দ ও ট্রাষ্ট ব্যাংক লিমিটেডের কর্মকর্তাবৃন্দ।

 

 

জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে বুথ স্থাপনের ফলে প্রতিষ্ঠানের শিক্ষক, চিকিৎসক, ছাত্র/ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, রোগী, রোগীর অভিভাবকসহ পার্শ্ববর্তী এলাকার জনসাধারণের জন্য ব্যাংকিং লেনদেন আরো সহজতর হবে।

 

 

আরও পড়ুন  সিলেট প্রেসক্লাব নির্বাচন: ১১ পদে লড়ছেন ২৩ প্রার্থী

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ