সিলেট | |
প্রকাশিত: 4:10 PM, September 27, 2020
প্রতিনিধি, জুড়ী:
সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এমসি কলেজের গত ২৫ শে সেপ্টেম্বর রাতে নারী ধর্ষণের প্রতিবাদে জুড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা চত্বর চৌমুহনীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এমসি কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীদের আয়োজনে প্রাক্তন ছাত্র, জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে এমসি কলেজের প্রাক্তন ছাত্র জাহিদুল ইসলাম সপু ও সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমসি কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক, জুড়ী তৈয়বুননেছা খানম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমদ।
আরও বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র, সাংস্কৃতিক সংগঠক ও আওয়ামী লীগ নেতা মাহবুবুল ইসলাম কাজল, জুড়ী উপজেলা যুবলীগের সভাপতি, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইসহাক আলী, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতিশ চন্দ্র দাশ, বিশিষ্ট ব্যবসায়ী আজিজুর রহমান, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম রাজু আহমদ, সকালের সময় পত্রিকার জুড়ী প্রতিনিধি মনিরুল ইসলাম, সমাজচিত্র অনলাইন পোর্টালের সম্পাদক কামরুল ইসলাম পলাশ, নারী নেত্রী খুরশেদা তাবাসসুম।
এ সময় উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক রুদ্র পাল, মৃণাল কান্তি দাশ, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর সেক্রেটারি এন্ড ডিএনএডিটর প্রভাষক এপেক্সিয়ান জহিরুল ইসলাম সরকার, সালেহ উদ্দিন প্রমুখ।
সাংস্কৃতিক সংগঠক মাহবুবুল ইসলাম কাজল বলেন, আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি অনেকে ছাত্রলীগের নেতাকর্মী হিসেবে ধর্ষণকারীদের উল্লেখ করছেন। ধর্ষণকারীদের কোন দল নাই, তাদেরকে ধর্ষণকারী হিসেবে আপনারা হাইলাইট করবেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সিলেটের পবিত্র ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এমসি কলেজের মাটিতে যারা স্বামীর হাত থেকে কেড়ে নিয়ে স্ত্রীকে ধর্ষণের মতো জঘন্যতম কাজ করেছে তাদেরকে আইনের আওতায় বিচার করে পবিত্র মাটিকে পবিত্র রাখতে হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি