সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
বর্তমান করোনা সংকটকালীন সময়ে মানুষের অক্সিজেন জনিত অসহায়ত্বের কথা বিবেচনা করে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও আব্দুল জব্বার জলিল ট্রাস্টের উদ্যোগে করোনাকালীন জরুরী ফ্রি অক্সিজেন সাপোর্ট’র মাধ্যমে জরুরী রোগীদের বাসায় বাসায় সাময়িক প্রয়োজনীয় অক্সিজেন সেবা প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
কল সেন্টারে ০১৭৩৩ ৩০৯৮৬২, ০১৭৩৩ ৩০৯৮৬৩ নাম্বারে যোগাযোগ করে জরুরী অক্সিজেন সেবা গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
শনিবার (৪ জুলাই) বেলা ২টায় এ উপলক্ষে সিলেট নগরীর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির হলরুমে এই সেবার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
এসময় তিনি বলেন, করোনার এই দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে অনেকে এগিয়ে এসেছেন। আব্দুল জব্বার জলিল ট্রাস্ট’র মধ্যে অন্যতম। সাম্প্রতিক সময়ে সিলেটের খ্যাতনামা কয়েকজন নাগরিক প্রয়োজনীয় অক্সিজেন না পেয়ে মৃত্যুবরণ করেছেন। যা খুবই দুঃখজনক। করোনা ভাইরাস একটি অদৃশ্য ঘাতক। এই ঘাতকদের বিরুদ্ধে মোকাবেলা করতে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তাই তিনি অন্যান্য বেসরকারি ও সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান।
আটাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্ট ও আব্দুল জব্বার জলিল ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল বলেন, সাম্প্রতিক সময়ে করোনাকালীন পরিস্থিতি বিবেচনা করে লকডাউন চলাকালীন সময়ে শ্রমহীন অসহায় কর্মহীন মানুষের মাঝে কল সেন্টারের মাধ্যমে আমাদের নিজস্ব খরচে বাসায় বাসায় খাদ্য সামগ্রী সহ বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় জরুরী রোগীদের বাসায় বাসায় সাময়িক প্রয়োজনীয় অক্সিজেন সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার করোনা পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছেন যার জন্য আমাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নর্থ ইস্ট মেডিকেল কলেজের প্রধান গবেষক ও হেমাটলজী রেজিষ্ট্রার ডা. আবু ইউসুফ মো. নাজিম, সংক্রামক ব্যাধি হাসপাতাল সিলেটের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. এহছান-উজ-জামান খান, সিলেট মেট্রোপলিটন চেম্বারের পরিচালক অজয় ধর, মদন মোহন কলেজের প্রভাষক আবুল কাশেম প্রমুখ।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি