সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:০২ পূর্বাহ্ণ, মে ২৯, ২০২০
বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ১৮৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫১ টি পজিটিভ এবং নেগেটিভ রিপোর্ট আসে ১৩৩ টি। ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বৃহস্পতিবার রাতে প্রভাতবেলা’কে বিষয়টি নিশ্চিত করেন। করোনা আক্রান্তদের সবাই সিলেট জেলার বাসিন্দা।
এদিকে শাবির পিসিআর ল্যাবে বৃহস্পতিবার আরো ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় প্রভাতবেলাকে জানান, বিশ্ববিদ্যালয়ের জিইবি বিভাগে স্থাপিত পিসিআর ল্যাবে বৃহস্পতিবার ১৬৮ টি নমুনা গ্রহণ করা হয় এবং সাবেক মিলিয়ে মোট ১৭০ টি টেস্ট পরীক্ষায় নতুন করে ১৮ জনের করোনা ভাইরাস পজিটিভি শনাক্তের হয়। আক্রান্ত ১৮ জনই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি