সিলেটে বৈদ্যুতিক তারে জড়িয়ে মৃত্যু ১

প্রকাশিত: 11:35 PM, June 21, 2018

প্রভাতবেলা প্রতিবেদকঃ বিদ্যুৎলাইন সংস্কার করতে গিয়ে সিলেটের অতিরবাড়ি নামক স্থানে আব্দুল জব্বারের (৫৫) নামে এক ব্যক্তি জীবন হারালেন।

 

বৃহস্পতিবার (২১ জুন) বিকেলে সিলেট-ঢাকা মহাসড়কের বিদ্যুৎলাইন সংস্কার করতে খুঁটিতে উঠেন জব্বার।
এসময় বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা আজ ৭টায় তার মৃত্যু হয়।

 

জব্বার সিলেট বিদ্যুৎ বিতরণ বিভাগ-৩ এর আওতাধীন লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ ৩০টি বছর যাবত বিদ্যুৎ লাইন সংস্কার করে যাচ্ছিলেন।

 

আর কিছুদিন পরই অবসরে জীবনে যাবার কথা ছিল জাব্বারের। তার আগেই চিরবিদায় নিতে হলো আব্দুল জব্বারকে।

সর্বশেষ সংবাদ