সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেট নগরীর উত্তর বালুচরে অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯ ।
গতকাল (৭ সেপ্টেম্বর) রাতে র্যাব-৯ ইসলামপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার সামিউল ইসলাম ও এএসপি মো. আফসান আল আলমের সমন্বয়ে গঠিত আভিযানিক দল শাহপরাণ থানার উত্তর বালুচর থেকে অভিযান পরিচালনা করে ১৩৫ পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শাহিন আলম(৩৪) মৌলভীবাজার জেলার রাজনগর থানার কামালপুর গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র এবং মো.শাহিন (৩৮) হবিগঞ্জের লাখাই উপজেলার তিনশি গ্রামের মৃত আব্দুল মন্নাফের পুত্র ।
তিনি আরও জানিয়েছেন, জব্দকৃত আলামতসহ ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের কওর এসএমপির শাহপরাণ থানার হস্তান্তর করেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি