সিলেট | |
প্রকাশিত: 2:01 PM, October 7, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটের শাহপরান থানা এলাকার মজুমদার পাড়ায় বাসায় আরবি পড়াতে এসে এক ছেলে শিশুকে (১১) যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওই শিশুর স্বজনরা মাদ্রাসা শিক্ষক হৃদয় মিয়াকে আটক করে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে পুলিশের হাতে তুলে দেয়।
অভিযুক্ত হৃদয় মিয়া (২৮) বালুচর একটি মাদ্রাসার শিক্ষক ও ওই শিশুর বাসায় এসে আরবি পড়াতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম এলাকায়। সে বর্তমানে নগরীর রায়নগর এলাকায় বসবাস করছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান (র.) থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম। এ ব্যাপারে ভিকটিমের পিতা বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।
এদিকে সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ বলেন, ‘আমাকে ওই শিশুর বাবা মা জানিয়েছেন হৃদয় নামের ব্যক্তি ওই শিশুকে বাসায় এসে আরবি পড়াতেন। যে ভবনে শিশুর বাসা সেখানের নিচ তলার একটি খালি কক্ষে পড়াতেন। প্রতিদিনের মতো আজও পড়াতে আসেন। পড়াতে এসে নিচতলার আশপাশের অন্যান্য বাসাগুলো ফাঁকা থাকায় তাকে বলাৎকার করেন।’ আজাদুর রহমান আজাদ শিশুর পরিবারের বরাত দিয়ে আরো জানান, পড়া শেষ করে শিশুটি বাসায় গিয়ে বমি করা শুরু করে এবং মাকে বলাৎকারের বিষয়টি জানায়। এ সময় পাশের বাসার আরো একটি মেয়েকে পড়াচ্ছিলেন শিক্ষক হৃদয় মিয়া। তখন শিশুর মা আরবি শিক্ষকের কাছে ঘটনার সত্যতা জানতে চান। পরে তিনি অস্বীকার করলে ডাক্তার ডেকে আনা হয়।
ওই সময় ডাক্তার এসে বলাৎকারের প্রাথমিক সত্যতা নিশ্চিত করলে কাউন্সিলরকে খবর দেয়া হয় এবং তিনি এসে পুলিশে খবর দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি