সিলেটে স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৪ মামলা, জরিমানা

প্রকাশিত: 3:46 PM, June 11, 2020

সিলেটে স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৪ মামলা, জরিমানা

 

প্রভাতবেলা প্রতিবেদক:

 

সিলেট মহানগরে স্বাস্থ্যবিধি রক্ষায় তৃতীয় দিনের মতো অভিযান চালিয়েছে সিলেটে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

 

অভিযানকালে মহানগরীর বন্দর বাজার ও লালদিঘীরপাড়ে অভিযান চালিয়ে ১৪টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রধান রাজস্ব কর্মকর্তা মো. জসীম উদ্দিন।

 

অভিযানের বিষয়ে মো. জসীম উদ্দিন বলেন, বৃহস্পতিবার সকাল থেকে নগরীর বন্দরবাজার, লালদিঘীরপারে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে। এসময় মাস্ক না পরে বাইরে আসায় ১৩ জনকে অর্থদন্ড দেয়া হয়। এছাড়া সিটি কর্পোরেশন কর্তৃক বন্ধ ঘোষণা করা মার্কেটগুলোতে নির্দেশ অমান্য করে দোকান খুলায় আরো ১ জনকে জরিমানা করা হয়। সবমিলিয়ে ১৪টি মামলায় মোট ১৫ হাজার টাকা জরিমানা করে মামলাগুলো নিষ্পত্তি করা হয়।

 

অভিযানকালে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সিলেট মেট্রোপলিটন পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

আরও পড়ুন  সিকৃবি ছাত্রলীগের প্রত্যয়দীপ্ত মিছিল ও সমাবেশ

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ