সিলেট | |
প্রকাশিত: 1:18 AM, April 24, 2017
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট জেলা সাব-রেজিস্ট্রি অফিসের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম-দুর্নীতিতে অতিষ্ট সাধারণ মানুষ। যার ফলে চরম হয়রানি আর ভোগান্তির শিকার হচ্ছেন রেজিস্ট্রি অফিসে আসা মানুষজন। অন্যদিকে কালো টাকা উপার্জন করে ফুলে-ফেঁপে উঠছেন নীতি-নৈতিকতা বিসর্জনকারী কতিপয় অসাধু ব্যক্তি।
ভোক্তভোগী ও নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রেজিস্ট্রি অফিসের কয়েকজন ঊর্ধ্বতন ছত্রছায়ায় নিম্নপদস্থ কয়েকজন কর্মচারীর ঘুষবাণিজ্য ও দুর্নীতিতে অতিষ্ট অফিসের সাধারণ কর্মচারী ও সেবা নিতে আসা মানুষজন। দলিলের সরকারি ফি ছাড়াও মোটা অঙ্কের অতিরিক্ত ঘুষ দিতে হয় জমি ক্রেতা বিক্রেতাদের।
জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অভিযুক্তরা তাদের মনোনিত লোক দিয়ে একটি চক্র গড়ে তুলেছেন। এ চক্র জমি রেজিস্ট্রির সময় মানুষের কাছ থেকে সরকারিভাবে নির্ধারিত ফি ছাড়াও ‘কাজ সহজে উদ্ধার করে দেয়া’র নাম করে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। সন্ধ্যা পর অনৈতিক উপায়ে উপার্জিত কালো টাকা নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে নেয় এ অসাধু চক্র।
সুত্র জানায়, দুর্নীতিপরায়ণ চক্রের বিরুদ্ধে কেউ মুখ খুললেই তাকে বেনামি চিঠি দিয়ে হুমকি-ধমকি প্রদান করা হয় চাকরিচ্যুত কিংবা বদলির। বাধ্য হয়ে অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও অসাধু চক্রের মূল হুতাকে ঘুষ দিয়ে নিজ চেয়ার বহাল রাখেন। এছাড়াও মফস্বল সাব-রেজিস্ট্রি অফিসগুলো থেকে প্রতি মাসে তাকে ২০ হাজার টাকা করে ঘুষ দিতে হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উমেদাররা রেজিস্ট্রি অফিসের রেকর্ড রুমে ঢুকার অনুমতি না থাকলেও ৯ জন নির্দিষ্ট উমেদার রেকর্ডরুমে ঢুকে বালাম বইয়ের পাতা ছেড়া, অদল-বদল ও গুরুত্বপূর্ণ দলিল উধাওসহ সকল নেক্কারজনক কাজ করে থাকেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি