সিলেট | |
প্রকাশিত: 6:35 PM, March 22, 2017
সিলেট ডিসি অফিসের কার্যালয়ের তথ্য পেতে নাগরিকদের সুবিধার জন্য একটি ডেস্ক খোলা হয়েছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌছে দেয়ার লক্ষ্যে এই পদক্ষেপ নেয়া হয়েছে। এই ডেস্ক থেকে একজন নাগরিক ডিসি অফিসে কি সেবা পাবেন এ সংক্রান্ত সকল তথ্য ও সহযোগিতা করা হবে। সেবা প্রত্যাশীদের বসার ব্যবস্থাসহ সুপেয় পানি পানের ব্যবস্থা রাখা হয়েছে। কালেক্টরেট লাইব্রেরিতে পাঠকদের সুবিধার্থে রিডিং টেবিলসহ চেয়ার দেয়া হয়েছে।
এছাড়া, স্বাভাবিক কর্মকান্ডের বাইরে নতুন প্রজন্মের মাঝে মহান মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করার লক্ষ্যে ডিসি অফিসের দু’তলার করিডোরে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণসহ মুক্তিযুদ্ধের প্রবাহ সম্বলিত ফটো গ্যালারির উদ্বোধন করা হয়েছে। এই গ্যালারির নাম দেয়া হয়েছে ‘হৃদয়ে ৭১’। ২২ মার্চ বুধবার সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম এই কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন নব নিযুক্ত জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী। বিজ্ঞপ্তি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি