সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০১৯
যানবাহন ভাংচুর ও শ্রমিক আহত হওয়ার জেরে সিলেট-তামাবিল সড়কের পরগনাবাজার এলাকা অবরোধ করে রাখা হয়েছে।এতে সড়কের পাশে আটকা পড়েছে শত শত যানবাহন।ভোগান্তিতে সাধারণ যাত্রীরা। অবরোধ তুলতে গভীর রাত পর্যন্ত আলোচনা চলছিল।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় শাহপরাণ এলাকায় যুবলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় প্রায় আটটি যানবাহন ভাংচুর করা হয়। এ সময় কয়েকজন শ্রমিক আহত হন।
এর প্রতিবাদে রাত ৯টার দিকে সিলেট-তামাবিল সড়কের পরগনাবাজার এলাকায় একটি কাভার্ড ভ্যান আড়াআড়ি করে রেখে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার জানান, নিজেদের মধ্যে মারামারি করে আমাদের গাড়ি ভাংচুর ও শ্রমিকদের আহত করা দুঃখজনক। ভাংচুরের প্রতিবাদের স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ রাস্তা অবরোধ করেছে।
তিনি আরও জানান, বিষয়টি মধ্যস্থতা করতে পুলিশের সঙ্গে আলোচনা চলছে। আশা করছি, স্থানীয় শ্রমিক নেতারা অবরোধ তুলে নেবেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি