সিলেট | |
প্রকাশিত: 11:18 AM, October 8, 2020
প্রভাতবেলা ডেস্ক:
সিলেট সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহিদ আহমদকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। বুধবার (৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল এ তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য ফরমে অসত্য তথ্য দেওয়ায় শাহিদ আহমদকে অব্যাহতি দেওয়া হয়েছে। এমন অবস্থায় জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম কোনও ভাবেই এর দায় এড়াতে পারেন না বিধায় তাদের চরমভাবে সতর্ক করা হলো।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দায়িত্বশীল নেতৃবৃন্দের নিকট থেকে অজবাবদিহি মূলক আচরণ একান্ত অমার্জনীয় অপরাধ বিধায় প্রথমবারের মতো ক্ষমা সুন্দর দৃষ্টিতে সতর্ক করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরণের আচরণ হলে গঠনতন্ত্র অনুযায়ি শাস্তিযোগ্য ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি