সিলেট সড়কে প্রাণ হারালেন এ্যানি

প্রকাশিত: 3:02 PM, May 19, 2018

প্রভাতবেলা প্রতিবেদকঃ সিলেট-জকিগঞ্জ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণী।

সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের সংঘর্ষে এ্যানি বেগম (২০) নামে এক তরুণী নিহত হয়েছেন। আরো চারজন আহত হয়েছেন।

শনিবার (১৯ মে) দুপুরে সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ নয়ামসজিদ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত এ্যানি বেগম হেতিমগঞ্জ কায়স্তগ্রামের বাসিন্দা বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে দ্রুতগতির একটি প্রাইভেটকার ও অটোরিকশাটি সিলেটে শহরের দিকে ছুটে যাচ্ছিলো।
পথে দুই গাড়ি ওভারটেকিং করার চেষ্টা করে। দুই গাড়ীর প্রতিযোগিতায় এ দুর্ঘটনা ঘটে। আর এতে গুরুতর আহত হন অটোরিকশার থাকা পাঁচযাত্রী।
দুর্ঘটনা আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক এ্যানিকে মৃত ঘোষণা করেন।
এদিকে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক শিবলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গাড়ি দু’টি হেতিমগঞ্জ থেকে সিলেট শহরে আসচ্ছিল। পথিমধ্যে প্রতিযোগিতায় ওভারটেকিং করতে যেয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা একজন তরুণী নিহত হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ