সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সীমান্তে মিয়ানমারের সেনাদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা গেছে। এ কারণে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত অং কিউ ময়েকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
রবিবার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করা হয়।
সূত্র জানায়, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সম্প্রতি মিয়ানমারের সৈন্যদের উপস্থিতি দেখা যায়। সীমান্তে মিয়ানমারের সৈন্যদের উপস্থিতির প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত অং কিউ ময়েকে তলব করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার সেলের মহাপরিচালক মো. দেলোয়ার হোসেন মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেন। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে সীমান্তের কয়েকটি পয়েন্টে মিয়ানমারের সৈন্যদের উপস্থিতি দেখা গেছে। মিয়ানমার কী কারণে সীমান্তে সৈন্য সমাবেশ ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি