সুনামগঞ্জের পৌর পিতা হলেন আ.লীগের নাদের বখত

প্রকাশিত: 9:09 PM, January 16, 2021

সুনামগঞ্জের পৌর পিতা হলেন আ.লীগের নাদের বখত

প্রতিনিধি, সুনামগঞ্জ:

সুনামগঞ্জ পৌরসভায় মেয়র পদে দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী বর্তমান মেয়র নাদের বখত ২১ হাজার ৬৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মুর্শেদ আলম পেয়েছেন ৫ হাজার ৮৭০ ভোট।

শনিবার (১৬ জানুয়ারি) রাতে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সুনামগঞ্জ পৌরসভার নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।

উল্লেখ্য, সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোট দেন ৪৭ হাজার ১৫ জন ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ২৩ হাজার ২৩৮ জন এবং নারী ভোটার ২৩ হাজার ৭৭৭ জন।

আরও পড়ুন  দোয়ারাবাজারে হত্যা মামলার আসামী গ্রেফতার

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ