সুনামগঞ্জে করোনায় আক্রান্ত ম্যাজিস্ট্রেট ও তার শিশু সন্তান

প্রকাশিত: 12:26 PM, June 4, 2020

সুনামগঞ্জে করোনায় আক্রান্ত ম্যাজিস্ট্রেট ও তার শিশু সন্তান

 

প্রতিনিধি, সুনামগঞ্জ:

সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের করোনাভাইরাস সেলে দায়িত্ব পালনরত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তার ৪ বছরের ছেলে করোনায় আক্রান্ত হয়েছেন।

 

তারা শহরের ষোলঘর কলোনীর ডরমেটরিতে নিজ বাসভবনেই আইসোলেশনে আছেন।

 

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ সদরে আরও ১ জন, জগন্নাথপুরে ২ জন এবং দোয়ারায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

 

সিভিল সার্জন ডা. শামছুদ্দিন জানান, ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লা আল মাহমুদ ও তার ৪ বছরের ছেলেসহ অন্য আক্রান্তদের নমুনা মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা ল্যাবে পাঠানো হয়েছিল। ওখান থেকেই বুধবার রাত সাড়ে ১০ টার দিকে জানানো হয়েছে ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ ও তার ছেলেসহ নতুন ৬ জন করোনায় আক্রান্ত।

 

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানিয়েছেন, আমার কার্যালয়ের একজন গুরুত্বপূর্ণ অফিসার (সহকারী কমিশনার) ও তার ৪ বছরের ছেলে করোনায় আক্রান্ত হয়েছেন। আমাদের অন্য সহকর্মীদেরও নমুনা পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। এখন থেকে অফিসের অন্যদের আরও বেশি শারীরিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  বাংলাদেশের ২৫ ওয়েবসাইট হ্যাকের দাবি ভারতীয় হ্যাকারদের

 

তিনি আরো বলেন, আমি নিজেই শনিবার নমুনা পরীক্ষা করার জন্য দেব এবং এখন থেকে কয়েকদিন বাংলোয় থেকেই অফিসের কার্যক্রম চালাবো।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ