সুনামগঞ্জে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে যুব সমাবেশ

প্রকাশিত: 3:05 PM, December 9, 2020

সুনামগঞ্জে নারী ও শিশু  নির্যাতন প্রতিরোধে যুব সমাবেশ

সংবাদদাতা, সুনামগঞ্জ: 

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আয়োজনে মঙ্গলবার (৮ ডিসেম্বর) নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ ও কিশোরদের অংশগ্রহনে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

ব্র্যাক জেলা সমন্বয়কারী এ কে আজাদ এর সভাপতিত্বে ও সিনিয়র জেলা ব্যবস্থাপক (সিইপি) মুহাম্মদ কায়েম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ঊপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুনামগঞ্জ মো. জসিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসাবে ঊপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার সুনামগঞ্জ মো. জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আজিজুল সিকদার, সাংবাদিক মো. বোরহান উদ্দিন।

অনুষ্টান কার্যক্রমের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিভিশনাল ম্যানেজার (ব্র্যাক জেন্ডার কর্মসূচি) উজ্জল কুবী। আরও ঊপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মাঠ সংগঠক হাকিমুল ইসলাম।

যুব সমাবেশে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুনামগঞ্জ মোঃ জসিম উদ্দিন বলেন, নারী ও শিশু নির্যাতন বন্ধে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। প্রশাসনিক কর্মকান্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। যৌন হয়রানিমূলক ও নারী নির্যাতনমূলক কোন ধরনের ঘটনা ঘটলে চুপ না থেকে প্রতিরোধ গড়ে তুলার অভ্যাস গড়ে তুলতে হবে। অভিভাবক, সমাজের নেতৃস্থানীয় ও প্রশাসনকে অবগত করতে হবে যাতে তারা অগ্রনী ভূমিকা নিতে পারে।

আরও পড়ুন  সুনামগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের বাধা

আওয়াজ তোলবো, নিরবতা ভাঙ্গবো নারী ও শিশুর প্রতি নির্যাতন রোধ করবো, বাল্যবিয়ে রুখে দিবো, নারীর প্রতি বৈষম্য দূর করবো, শিক্ষার পূর্নতায় হবো আলোকিত গরবো সোনার বাংলাদেশ এই অঙ্গীকার এর মধ্য দিয়ে যুব সমাবেশের সমাপ্তি হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ