সিলেট | |
প্রকাশিত: 6:32 PM, January 25, 2020
প্রতিনিধি,সুনামগঞ্জ :
সুনামগঞ্জের দিরাই-মদনপুর সড়কের সুজানগর এলাকায় লেগুনা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন।
শনিবার (২৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় উপজেলার সুজানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের উত্তর নাগেরগাও গ্রামের মিয়াধন উল্ল্যার ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী এবং নববিবাহিত মমিন মিয়া (২৮) ও একই গ্রামের তারশ দাস (৪০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দিরাই থেকে একটি যাত্রীবাহী লেগুনা সুনামগঞ্জে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুইটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে দিরাই থানার ওসি কে এম নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লেগুনাটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি