সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৩

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

প্রতিনিধি, সুনামগঞ্জ:

সুনামগঞ্জ সদর উপজেলার দিরাই রাস্তা সংলগ্ন মদনপুর এলাকায় কার্ভাডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ৫ যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

 

বুধবার (২৩ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত অটোরিকশা চালক জিয়াউল ইসলাম (২৫) সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মরজাদ টেকেরবাড়ি গ্রামের শাবাজ আলীর ছেলে। তবে, ৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি তা।

 

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে মদনপুর এলাকায় সুনামগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে ছাতকগামী একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোচালক মারা যান। আহত হন সিএনজিতে থাকা ৫ যাত্রী।

 

খবর পেয়ে থানাপুলিশ ও ফায়ার সার্ভিসের টিম এসে স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

 

সর্বশেষ সংবাদ