সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘ফুডব্যাংকিং টিমে’র পিঠা উৎসব

প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘ফুডব্যাংকিং টিমে’র  পিঠা উৎসব

 

প্রভাতবেলা প্রতিবেদক:

 

সিলেটে অনলাইনভিত্তিক সামাজিক সংগঠন ফুডব্যাংকিং টিমের আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সিলেট রেলওয়ে স্টেশন প্লাটফর্মে এ উৎসব অনুষ্ঠিত হয়। শীতের বাহারি পিঠার স্বাদ পেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে সুবিধাবঞ্চিত শিশুরা।

 

আয়োজকরা বলেন, প্রতিবছর সিলেটের বিভিন্ন জায়গায় পিঠা উৎসবের আয়োজন করা হয়ে থাকে। কিন্তু প্রায় সময় আমাদের আয়োজিত পিঠা উৎসব থেকে বঞ্চিত থাকে সুবিধাবঞ্চিত শিশুরা। পিঠা উৎসবের আনন্দ ও পিঠার মৌ মৌ সুগন্ধি তাদের মধ্যে ছড়িয়ে দিতে প্রতিবারের ন্যায় এবারও সুবিধাবঞ্চিত শিশুদের পিঠা উৎসব আয়োজন।

 

তারা আরো বলেন, তাদের আনন্দ দিতে আমাদের সকলকে এগিয়ে আসা প্রয়োজন। সুবিধাবঞ্চিতদের উন্নয়নে সকল বিত্তবানদের সহযোগিতার হাত বাঁড়াতে হবে।

 

এ সময় ফুডব্যাংকিং টিমের এডমিন প্যানেলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা মাহবুব খান কানুন, জুয়েল আদনান, মাসুদুর রহমান মাসুদ, তোফায়েল আহমদ রুমন, সাইদুল ইসলাম, মো. মিলাদ খান। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রুনা বেগম, রুহুল, ওলিউল, তৌহিদ, ওমর, সুফিয়ান, ছিদ্দিক, জয়, সোহেল প্রমুখ।

আরও পড়ুন  শাবিপ্রবিতে বিনা নোটিশে নিরাপত্তাকর্মীকে চাকরিচ্যুত

 

প্রসঙ্গত, স্বার্থহীন সমাজকল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় “ডাস্টবিনে নয়, অসহায় মানুষের মুখে অন্ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফুডব্যাংকিং টিম দীর্ঘদিন থেকে সিলেট শহরে কাজ করে আসছে। বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠানে বেঁচে যাওয়া খাবার তাদের কল সেন্টারের মাধ্যমে নগরীতে থাকা সুবিধাবঞ্চিত মানুষ বা এতিমখানায় দিয়ে আসছে। প্রত্যেক বছরে ফুডব্যাংকিং টিমের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে, তার মধ্যে একটি সুবিধাবঞ্চিত শিশুদের পিঠা উৎসব ।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ