সেইভ ইয়ুথ বাংলাদেশ’র সাস্ট চ্যাপ্টার এর কমিটি গঠিত

প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৩

সেইভ ইয়ুথ বাংলাদেশ’র সাস্ট চ্যাপ্টার এর কমিটি গঠিত

ক্যাম্পাস প্রতিবেদক, শাবি♦ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ‘সেইভ ইয়ুথ বাংলাদেশ’ সংশ্লিষ্ট সংগঠন ‘সাস্ট চ্যাপ্টার’ এর তৃতীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে কো-প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আমানুর রহমান আমান ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান স্পৃহা।

 

সোমবার (১১ ডিসেম্বর) নতুন এই সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবর মাসে সেইভ ইয়ুথ বাংলাদেশে কাজ শুরু করে। এটি তরুণদের জন্য একটি ভিন্নধর্মী প্লাটফর্ম। এ সংগঠনটি শান্তির প্রচার, সহিষ্ণুতা বৈচিত্র্যতার প্রতি সম্মান এবং গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে কাজ করে। এছাড়া সকল প্রকার সংঘাতের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছে সংগঠনটি। পাশাপাশি এটি শিক্ষার্থীদের নেতৃত্ব গবেষণা ও সক্ষমতা উন্নয়নেও ভূমিকা রাখছে।

 

এছাড়া সংগঠনটি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ইয়ুথ ফেলোশিপ প্রদান করে থাকে। এ পর্যন্ত সেইভের উদ্যোগে দেশের বারোটি বিশ্ববিদ্যালয়ে মোট প্রায় ১০০টিরও বেশি কর্মশালা ও বিভিন্ন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। এতে প্রায় হাজারেরও অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন

সর্বশেষ সংবাদ