সিলেট | |
প্রকাশিত: 10:25 AM, February 11, 2020
প্রতিনিধি, কক্সবাজার:
সেন্টমার্টিনে ট্রলার ডুবে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৬৫ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
এখনো নিখোঁজ রয়েছে অনেকেই। উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও নৌবাহিনী। অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে সোমবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন দ্বীপের স্টেশন কর্মান্ডার শফিকুল ইসলাম। তিনি জানান, ট্রলারে শতাধিক যাত্রী ছিল। এখনো সাগরে ভাসমান লাশ দেখা যাচ্ছে। এজন্য উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ট্রলার ডুবির ঘটনা শুনেছি। পরে বিস্তারিত জানানো হবে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি