সোমবার রাষ্ট্রপতিকে নাম দেবে সার্চ কমিটি

প্রকাশিত: 8:44 PM, February 5, 2017

প্রভাতবেলা প্রতিবেদক:  নির্বাচন কমিশন গঠনের জন্য গঠিত সার্চ কমিটির সদস্যরা সোমবার তাদের সুপারিশকৃত ব্যক্তিদের নাম ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপের সারসংক্ষেপ রাষ্ট্রপতির কাছে তুলে দেবেন।

সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে তারা এই নামের তালিকা দেবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন। এদিকে মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য কমিশনাররা।

গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেন। কমিটিকে ৮ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতিকে ইসি গঠনের জন্য সুপারিশ করা ব্যক্তিদের নাম দিতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক সার্চ কমিটির একজন সদস্য বলেন, কমিটির সোমবারের বৈঠকে সুপারিশ করা ব্যক্তিদের নাম চূড়ান্ত হতে পারে। এরপরই সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। ওই সময় রাষ্ট্রপতিকে সুপারিশ করা ব্যক্তিদের নাম ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের সারসংক্ষেপ তুলে দেবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ