স্বনির্ভর বাংলাদেশ গড়তে শোককে শক্তিতে পরিনত করতে হবে- অধ্যাপক ডা. এম. এ. আহবাব

প্রকাশিত: 3:16 PM, August 29, 2023

স্বনির্ভর বাংলাদেশ গড়তে শোককে শক্তিতে পরিনত করতে হবে- অধ্যাপক ডা. এম. এ. আহবাব

প্রভাতবেলা ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মই হয়েছিলো বাংলাদেশ স্বাধীন করার জন্য, ৭ মার্চের ভাষনই তার প্রমান। উনার নেতৃত্বেই বাংলাদেশের সাত কোটি মানুষ শোষন ও নিপিড়নের বিরুদ্ধে মুক্তির সংগ্রামে ঝাপিয়ে পড়েছিলো। যুদ্ধ পরবর্তি সময়ে তিনি যখন সদ্য স্বাধীন বিধ্বস্ত বাংলাদেশকে গড়তে বিরামহীনভাবে কাজে লিপ্ত ঠিক তখনই কুচক্রি মহলের ষড়যন্ত্রের শিকারে পরিবার সমেত জীবন বিসর্জন দিতে হয়েছিলো । ৫২ বছর পর এখনও কুচক্রি মহল থেমে নেই, তাদের নিজস্ব স্বার্থ হাসিলের উদ্দেশ্যে লাগাতার ভাবে চালিয়ে যাচ্ছে দেশকে ধ্বংস করার বিভিন্ন রকমের পায়ঁতারা। দেশের গণমানুষের জন্য আত্মত্যাগকারী গর্বিত পিতার স্বপ্নকে বুকে লালন করে বাস্তবে সমৃদ্ধ সোনার বাংলা গড়তে ষড়যন্ত্রের বিরুদ্ধে আপোষহীন ভাবে সামনে এগিয়ে চলা তাঁরই সুযোগ্য উত্তসুরি জননেত্রী শেখ হাসিনা। আমাদের সকলের উচিত উন্নয়নের এই ধারাকে অব্যাহত এবং সম্মুন্নত রাখতে ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে ১৫ই আগষ্টের শোক কে শক্তিতে পরিনত করে বঙ্গবন্ধুর আদর্শে সবাইকে এক হয়ে কাজ করা।

 

আরও পড়ুন  গুম খুন ও বিচারবহির্ভূত হত্যার তালিকা করতে হবে- ব্যারিস্টার সালাম

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ২৮ আগষ্ট ২০২৩, সোমবার, বেলা সাড়ে ১২টায় পুরানলেনস্থ সিলেট ডায়াবেটিক সমিতি কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম. এ. আহবাব।

সিলেট ডায়াবেটিক সমিতির সভা কক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ললিত মোহন নাথ এর সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বন্দরবাজারস্থ কালেক্টরেট মসজিদের পেশ ইমাম মাওলানা মো: শাহ আলম।

 

সমিতির সাধারন সম্পাদক লোকমান আহমদ তাঁর বক্তব্যে বলেন- বঙ্গবন্ধুকে দৈহিকভাবে হত্যা করা হলেও তার মৃত্যু নেই। তিনি চিরঞ্জীব। কেননা একটি জাতিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা এবং স্থপতি তিনিই। যতদিন এ রাষ্ট্র থাকবে, ততদিন অমর তিনি। সমগ্র জাতিকে তিনি বাঙালি জাতীয়তাবাদের প্রেরণায় প্রস্তুত করেছিলেন ঔপনিবেশিক শাসক-শোষক পাকবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে। তাই চিরঞ্জীব তিনি এ জাতির চেতনায়। বঙ্গবন্ধু কেবল একজন ব্যক্তি নন, এক মহান আদর্শের নাম। যে আদর্শে উজ্জীবিত হয়েছিল গোটা দেশ।

আরও পড়ুন  তিনটি গাড়ি নয়, পরিত্যাক্ত অংশবিশেষ : মেয়র আরিফ

 

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ডা. মো: আলতাফুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক শিবব্রত চন্দন ভৌমিক, সাবেক কার্যকরি কমিটির সদস্য মো: ছালিকুর রহমান চৌধুরী, হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. আলাউদ্দিন আহমেদ প্রমূখ।

 

সভাশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্যান্যদের রূহের মাগফেরাত ও আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন কালেক্টরেট মসজিদের পেশ ইমাম। দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে শিরণী বিতরণ করা হয়।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ