সিলেট ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, মে ৭, ২০১৭
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিমিটেড-এর ব্যবস্থাপনা কমিটির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৭ মে (রোববার) সমিতি কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে আবদুস সালাম ও সাধারণ সম্পাদক পদে শাহ আলম নির্বাচিত হয়েছেন।
রোববার সকাল ৯টা থেকে সমিতির সদস্যরা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে শুরু করেন। সিলেট সমবায় অফিসের কর্মকর্তা শাহজালালের পরিচালনায় ভোগগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সমবায় কর্মকর্তা শরিফ উদ্দিন। সন্ধ্যা ৭টার সময় ফলাফল ঘোষণা করা হয়। হকার্স সমিতির নির্বাচনে ছাতা প্রতীকে সভাপতি পদে আবদুস সালাম, গোলাপফুল প্রতীকে সহ-সভাপতি পদে মো. মামুনুর রশিদ, হরিণ প্রতীকে সাধারণ সম্পাদক পদে শাহ আলম, ফুটবল প্রতীকে সহ-সম্পাদক পদে দেলোয়ার হোসেন দিলু, পাখা প্রতীকে সাংগঠনিক পদে মো. মনির হোসেন, দোয়াতকলম প্রতীকে কোষাধ্যক্ষ পদে আবু সালেহ, মাইক প্রতীকে প্রচার সম্পাদক পদে মো. ফয়ছল আহমদ, হাতি প্রতীকে দপ্তর সম্পাদক পদে হারুন অর রশীদ এবং নির্বাহী সদস্য পদে টিউবওয়েল প্রতীকে আবদুল বাছিত নির্বাচিত হয়েছেন।
সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির নির্বাচন চলাকালীন শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছিলো। ভোটাররা তাদের পছন্দমতো প্রার্থীদের দিনভর ভোট প্রদান করেন এবং সদস্যদের আনন্দের আমেজ বইতে থাকে। ভোটগ্রহণকালে সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক ও সাংবাদিক ব্যক্তিত্ব হকার্স সমিতির নির্বাচন পর্যবেক্ষণ করেন। নির্বাচনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমিতির প্রতিষ্ঠাকাল থেকে নির্বাচিত সভাপতি শাহ আলম আহমদ।
উল্লেখ্য, পত্রিকা হকারদের নায্য অধিকার আদায় ও উন্নতির লক্ষ্যে ও ২০০৪ সালে গঠিত হয় সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিমিটেড। প্রতিষ্ঠালগ্ন থেকেই এ সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন শাহ আলম আহমদ। সুসময়-দু:সময়ে হকারদের পাশে থাকা মানুষটি তিন তিনবার নির্বাচিত হয়ে যাওয়ায় এবারে আর দাঁড়াতে পারেন নি নির্বাচনে।
সাবেক সভপতি শাহ আলম আহমদ জানান, প্রতি ৩ বছর পর পর নির্বাচন হয় সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির। এবারে ৯ পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। সমিতির মোট সদস্য ২১১ জন। আর এ সদস্যরাই ভোটার। ২০০৫ সালে সমবায় মন্ত্রণালয়ের অধিনে নিবন্ধিত এ সংগঠনটি হকারদের লক্ষ্যে কয়েক লক্ষ টাকা বিনিয়োগ করেছে এ যাবত। তিনি আরো বলেন, সভাপতি পদে না থাকলেও হকাররা আমার ভাই। ওদের পাশে থাকবো মৃত্যুবধি। এ সমিতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন আছে। আল্লাহ যেন আমাদের সব স্বপ্ন পুরণ করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি