হাইব্রীডমুক্ত আ’লীগ গঠনের দাবিতে বিশ্বনাথে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৭

সংবাদদাতা, বিশ্বনাথ : বাংলাদেশ আ’লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের’র সিলেট আগমনকে স্বাগত জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিশ্বনাথ আ’লীগের তৃণমুল নেতাকর্মীরা। ২১ মার্চ মঙ্গলবার দুপুরে স্থানীয় একটি রেষ্টুরেন্টে তারা এ সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল আহমদ মতসিন।
লিখিত বক্তব্যে তিনি বলেন- হাইব্রীড, খাইখাই সুবিধাভোগী ও নব্য আ’লীগ নামধারীদের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছেন। যে পংকি খান বিএনপি-জামায়াতের আমলে আ’লীগকে কোনটাসা করেছিল সেই পংকি খান আজ আ’লীগের সভাপতি। ২০১৫সালের ৮জুন উপজেলা আ’লীগের সম্মেলনে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী কেন্দ্রীয় জনৈক নেতার সাথে ১২লাখ টাকার বিনিময়ে পংকি খানকে সভাপতি ও বাবুল আখতারকে সম্পাদক পদে ঘোষনা করেন। অথচ ২০০১সালের নির্বাচনী জনসভায় বিশ্বনাথ কলেজ মাঠে যাওয়ার পথে তৎকালিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পংকি খাঁন’র নেতৃত্বে গাড়িবহর আটকানো হয়। ১৯৯৬ সালের ৬ ফেব্রুয়ারি বিতর্কিত নির্বাচন বাতিলের দাবিতে আ’লীগ নেতাকর্মীরা মিছিল বের করলে ওই পংকি খানের নেতৃত্বেই আা’লীগের অফিস ভাংচুর, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি মুছড়ে ফেলে আগুণ দিয়েছিলেন। ১৯৯১ থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত পংকি খান আ’লীগকে বিশ্বনাথে নিষিদ্ধ করেছিলেন।
সাধারণ সম্পাদক বাবুল আখতারকে সুবিধাভোগী দাবি করে বক্তব্যে আরও বলেন, যে বাবুল আখতারের এক সময়ে পান খাওয়ারও সামর্থ ছিলনা, সেই বাবুল আখতার আজ থানার দালালীর মাধ্যমে কোটি টাকার মালিক হয়েছেন। উপজেলা সদরে তার একটি কোটি টাকার বাড়ি রয়েছে। দূর্নীতি দমন কমিশন তদন্ত করলে তার সকল অবৈধ টাকা ও সম্পদেও সন্ধান পাবে বলে তারা দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মজম্মিল আলী, যুগ্ম-সম্পাদক এইচএম ফিরোজ আলী, সাংগটনিক সম্পাদক ফারুক মিয়া, শ্রমবিষয়ক সম্পাদক বশারত আলী বাচা, সহ-প্রচার সম্পাদক বশির আহমদ, ছাত্রলীগ নেতা সিতার মিয়া ও আব্দুল তাহিদ প্রমুখ।

সর্বশেষ সংবাদ