সিলেট | |
প্রকাশিত: 3:25 PM, December 12, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
দেশের হতদরিদ্রদের কল্যাণে সবসময় প্রবাসীরা অগ্রনী ভুমিকা পালন করেন । প্রবাসীদের পাশাপাশি সমাজের বিত্তশালীদেরও দরিদ্র-অসহায় জনগোষ্ঠীর কল্যাণে এগিয়ে আসলে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে ।
গতকাল শুক্রবার (১১ ডিসেম্বর) জালালাবাদ এসোসিয়েশন, মিলান, ইতালির অর্থ সম্পাদক জাকির হোসেন পাপ্পুর সৌজন্যে ও বিদেশ বাংলা হেল্পলাইন প্রাইভেট লিমিটেড এর সহযোগিতায় সিলেট নগরীর হাজারীবাগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন অনুষ্টানে বক্তারা এসব কথা বলেন ।
বিশিষ্ট মুরব্বী আজিজুর রহমান অতুল মিয়ার সভাপতিত্বে ও বিদেশ বাংলা হেল্প লাইনের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান শামীমের সঞ্চালনায় কম্বল বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো: আব্দুর রফিক । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিন সুরমা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম, বিদেশ বাংলা হেল্প লাইনের উপদেষ্টা মখলিছুর রহমান (আবু বকর), বিদেশ বাংলা হেল্প লাইনের পরিচালক মোঃ লাহিন আহমদ ।
এসময় অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন, হাবিবুর রহমান, আসাদুজ্জামান লিমন, সামসুজ্জামান দিপু, শাহিন আহমদ, জাকারিয়া আহমদ প্রমূখ ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি