সিলেট ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২১
হাটহাজারীর ছিপাতলীতে করোনায় মারা গেলেন প্রধান শিক্ষিকা। উপজেলার আক্রান্ত আরো ৩ শিক্ষক কোয়ারেন্টিনে।
চট্টগ্রাম ব্যুরো♦ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন শিক্ষিকা ফোরদৌসী আরা (৫৫) । তিনি উপজেলার ছিপাতলী ইউনিয়নস্থ আলী মুহাম্মদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। তিনি গত ২১ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হন। পরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৬ সেপ্টেম্বর রবিবার মারা যান।
এদিকে উপজেলার আরো ৩ প্রাথমিক শিক্ষক করোনা আক্রান্ত হয়ে হোম কোয়ারিন্টিনে আছেন বলে সুত্রে প্রকাশ। একই রাতে এশারের নামাজের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে বিশ্ববিদ্যালয় স্টাফ কবরস্থানে তাকে দাফন করা হয়। স্কুল পরিচালনা পরিষদের সভাপতি জিয়া হায়দার বলেন, মারা যাওয়া প্রধান শিক্ষিকা দীর্ঘ ১৬ বছর যাবৎ ঐ স্কুলে প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করেছেন।
জ্বর ও শ্বাসকস্ট নিয়ে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় এবং রাতেই করোনার পরীক্ষা করালে গত বৃহস্পতিবার রিপোর্ট পজিটিভ আসে। অবস্থা আরও খারাপ হলে শুক্রবার আইসিইউতে নেয়া হয়। শেষে রবিবার তিনি মারা যান।
সুত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত হয়েছেন পৌরসভার হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহিনা আক্তার, উত্তর মাদার্শা মাহলুমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্চিতা বড়ুয়া ও উত্তর বুড়িশ্চর রশিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্মৃতি দত্ত।
আক্রান্তরা হোম কোয়ারেন্টিনে আছেন। আক্রান্ত শিক্ষকের সংস্পর্শে আসায় রবিবার সকালে হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারীশিক্ষক ও দপ্তরিসহ ১৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছেন।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিদুল আলম গণমাধ্যমকে বলেন, আক্রান্ত অন্য তিন শিক্ষকের শারীরিক অবস্থা স্থিতিশীল। সরকারি নির্দেশনা মেনে আমরা বিদ্যালয় পরিচালনা করছি। এর পরও পরিস্থিতি অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি