সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৭
প্রভাতবেলা ডেস্ক: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বার্ষিক সাধারণ সভায় সমিতির বোর্ডের পরিচালকদের ভোটে ২০১৭ সালের হানিফ আহমদ সভাপতি নির্বাচিত হয়েছেন।
বিয়ানীবাজার এলাকার পরিচালক হানিফ আহমদ সভাপতি, বিশ্বনাথ এলাকার পরিচালক ইমরান আহমদ সহ-সভাপতি, গোলাপগঞ্জ এলাকার পরিচালক সাংবাদিক আব্দুল আহাদ সচিব, ফেঞ্চুগঞ্জ এলাকার পরিচালক কামরানুল ইসলাম কামরান কোষাধ্যক্ষ নির্বাচিত করে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
২৭ জানুয়ারি (শুক্রবার ) সকাল ৯টায় ২৬তম সভা শুরু হয়ে বেলা দেড়টায় প্রথম অধিবেশন শেষ হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের সভাপতি সৈয়দ মকবুল হোসেন মাখন মিয়া।
গোলাপগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিজিএম) সুজিত কুমার বিশ্বাস ও সহকারী ব্যবস্থাপনা পরিচালক (এজিএম) এম এস মৃণাল কান্তি চৌধুরী যৌথভাবে সভা পরিচালনা করেন।
বার্ষিক সাধারণ সভায় বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিনের বাণী পাঠ করে শোনান আরইবি সিলেটের নির্বাহী প্রকৌশলী (অপারেশন) জাহাঙ্গীর আলম।
দ্বিতীয় পর্যায়ে শপথ গ্রহণ ও সমিতি বোর্ডের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি