সিলেট | |
প্রকাশিত: 12:43 AM, April 6, 2019
প্রভাতবেলা ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আজ শুক্রবার সিঙ্গাপুর সময় বিকেল তিনটায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি সুস্থ আছেন। তাঁর রক্তচাপ স্বাভাবিক এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে।
মন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিউরোলজিস্ট অধ্যাপক আবু নাসার রিজভী শুক্রবার বিকেলে হাসপাতাল লবিতে উপস্থিত পরিবারের সদস্য ও অন্যান্যদের এ তথ্য জানান। তিনি বলেন, আগামী দুই থেকে তিন সপ্তাহ মন্ত্রী ওবায়দুল কাদের ফলোআপ চিকিৎসায় থাকবেন। এরপর চিকিৎসকের পরামর্শের ভিত্তিতে দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
এ সময় সামগ্রিক সুস্থতার জন্য ওবায়দুল কাদেরের পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা এবং দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
চিকিৎসার জন্য ওবায়দুল কাদের গত ৪ মার্চ সিঙ্গাপুরে যান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি