সিলেট | |
প্রকাশিত: 1:52 PM, December 13, 2020
প্রভাতবেলা প্রতিবেদক♦
হেফাজতের ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার (১৩ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।
নানা রোগে আক্রান্ত আল্লামা নূর হোসাইন কাসেমী কয়েক দিন ধরে ইউনাটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
নূর হোসাইন কাসেমি বারিধারার জামিয়া মাদানিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল ছিলেন। এছাড়া কওমি ভিত্তিক আরো বহু মাদ্রাসার সঙ্গে জড়িত ছিলেন তিনি। কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিলি আরাবিয়ার সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। সম্প্রতি তিনি হেফাজতে ইসলামের মহাসচিব নির্বাচিত হন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি