সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় করা মামলায় সংগঠনটির নেতা মুফতি বশির উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় লন্ডন মার্কেট এলাকার নির্মাণাধীন বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মুফতি বশির হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে নেতৃত্ব দিয়েছিলেন মুফতি বশির উল্লাহ। তবে তিনি মামলার এজাহারভুক্ত আসামি নয়।
২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় ৩৭০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় আটটি মামলা করা হয়। এর মধ্যে সোনারগাঁওয়ে ৫১ জন, সিদ্ধিরগঞ্জে ২২ জন ও রূপগঞ্জে ছয়জন গ্রেফতার হয়েছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি