সিলেট | |
প্রকাশিত: 2:46 PM, October 12, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয় । একই সময়ে বিভাগে আরও ২৬ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
সিলেট বিভাগে নতুন শনাক্ত ২৬ জন রোগীর মধ্যে সিলেট জেলায় বাসিন্দা ১৮ জন। এছাড়া বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় যথাক্রমে ৩,৩,২ রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হওয়া ৬৪ জন রোগীর ৫২ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বাকি ১২ জন হবিগঞ্জের বাসিন্দা।
সোমবার (১২ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১২ হাজার ৯৯৫ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৭ হাজার ১২৬ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৩৬৮জন, হবিগঞ্জে ১ হাজার ৭৬৯ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৭৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় বর্তমানে ৫৫ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১১ হাজার ৩৩৯ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২২৪ জন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি