সিলেট | |
প্রকাশিত: 1:15 PM, May 9, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ২৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু করেছে।
শনিবার (৯ মে) থেকে এই কার্যক্রম শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির। এতদিন এই পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৩৫ টাকা কেজি।
টিসিবির মুখপাত্র বলেন, ‘আজ থেকে ২৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। প্রায় ৫০৫ স্পটে ট্রাকে এবং বিভিন্ন ডিলারের মাধ্যমে এ কার্যক্রম চলছে। পাশাপাশি এসব স্পটে টিসিবির অন্যান্য পণ্যও বিক্রি হচ্ছে।
গত বৃহস্পতিবার (৭ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ২৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রির ঘোষণা দিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি