সিলেট | |
প্রকাশিত: 12:50 AM, March 15, 2017
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪নং দরবস্ত ইউনিয়নের বৃহত্তর খরিলে কোনো বাজার না থাকায় প্রায় ৪০ হাজার জনগণ দুর্বুগের শিকার হচ্ছেন প্রতিনিয়ত। বৃহত্তর খরিলে বিভিন্ন ধরনের পণ্য ক্রয়-বিক্রয় করতে কয়েক মাইল হেটে পশ্চিমে দরবস্ত বাজার অথবা পূর্বে চতুল বাজারে যেতে হয় এ এলাকার জনসাধারণের। এতে ব্যবসায়ীসহ সাধারণ জনগণের ক্ষয়-ক্ষতি ও নিরাপত্তার বিঘœ ঘটে। উক্ত ক্ষয়-ক্ষতির হাত থেকে রক্ষা ও নিরাপত্তার সার্থে এলাকাবাসীর পক্ষে দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার খরিল বাজার নামে একটি বাজারের অনুমোদন চেয়ে জেলা প্রশাসক বরাবরে একটি দরখাস্তের আবেদন করেন। দরখাস্তে উল্লেখ করেন দরবস্ত কানাইঘাট রাস্তা সংলগ্ন লক্ষী প্রসাদ এলাকায় একটি বাজার অত্যন্ত জরুরী।
জানা গেছে, লক্ষিপ্রসাদ তথা বৃহত্ত্বর খরিলে প্রায় ৪০ হাজার লোকের বসবাস। পশ্চিম দিকে রয়েছে দরবস্ত বাজার ও পূর্ব দিকে রয়েছে চতুল বাজার। কিন্তু ঠিক মধ্যখানে খরিল এলাকা। যেখানে প্রায় ২৫হাজার লোকের বসবাস। তাছাড়া পার্শ্ববর্তী ইউনিয়ন ৩নং চারিকাটারও প্রায় ১৫হতে ২০ হাজার লোকের যাতায়ত এ এলাকা দিয়ে। চারিকাটাবাসীরও দরবস্ত ও চতুল বাজার ছাড়া বিকল্প কোনো বাজার নেই। এলাকাটিতে বিভিন্ন রকমের সবজি, ফল উৎপাদিত হয়। আর এসব সবজি ও ফল সময়মতো বাজারজাতকরণ করতে না পারায় অনেক শাকসবজি পঁচে নষ্ট হয়ে যায়। কোনো কোনো চাষি বাজারজাতকরণের অসুবিধায় চাষাবাদও ছেড়ে দিয়েছেন ইতোমধ্যে।
এমতাবস্থায় জনগণের সুবিধার জন্য একটি বাজার বসালে এলাকার লোকেরা উপকৃত হবে এবং এলাকার অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য আসবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি